আমাদের ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী
CodeLab-এ আপনাকে স্বাগতম! আমাদের ওয়েবসাইট ব্রাউজ বা এখান থেকে কোনো প্রোডাক্ট কেনার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
আমাদের সাইটের সকল কনটেন্ট, সোর্স কোড এবং গ্রাফিক্স সম্পূর্ণ CodeLab এর নিজস্ব সম্পত্তি। আমাদের অনুমতি ছাড়া এগুলো অন্য কোনো প্ল্যাটফর্মে বিনামূল্যে বা টাকার বিনিময়ে পুনরায় বিক্রি (Resell) করা সম্পূর্ণ বেআইনি।
অ্যাকাউন্ট খোলার সময় সঠিক ইমেইল ও তথ্য প্রদান করা আপনার দায়িত্ব। অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা এবং অ্যাকাউন্টে হওয়া যেকোনো কার্যকলাপের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন।
আমরা শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করি। পেমেন্ট কনফার্ম হওয়ার পর ফাইল সরাসরি ড্যাশবোর্ডে ডেলিভারি দেওয়া হয়। কোনো ফিজিক্যাল প্রোডাক্ট কুরিয়ার করা হয় না।
CodeLab যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর সাইট ব্যবহার চালিয়ে গেলে আপনি নতুন শর্তাবলীতেও সম্মত বলে ধরে নেওয়া হবে।